২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা ও চিলির প্রেসিডেন্টরা আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন ।
উরুগুয়ে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল।লাতিন আমেরিকার দেশগুলো ফিফা বিশ্বকাপের একশ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে ।
আন্তর্জাতিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, বুধবার (১৭ জুলাই) আর্জেন্টিনার সান্তা ফেতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি মারিও আবদো, চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিও নতুন করে যোগ হয়েছে। যদিও চিলি ২০১৮ সালে আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল।
এদিকে কাতার এককভাবে আয়োজন করবে ২০২২ ফিফা বিশ্বকাপ । এছাড়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।























