পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সাতজন ক্রু সদস্যকে ছেড়ে দিচ্ছে ইরান।
বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মুসাভি বলেন,জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই বরং জাহাজটি ইরানের
পানির সীমালঙ্ঘন করেছিল বলেই তা আটক করা হয়েছে। তখন স্বাভাবিকভাবেই এসব ক্রুকে
আটক করা হয়।
ইরানি মুখপাত্র আরও জানান, ব্রিটিশ এসব আটক করা ক্রুর ব্যাপারে
কিছু তদন্ত চালিয়ে তাদের লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষা করার পর কোনো কোনো ক্রুকে
তাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেয়া হয়েছিল।
জাহাজ মুক্তির খবরে এর মালিক উচ্ছ্বাস
প্রকাশ করে বলেছেন, আমরা আশা
করি বাকি ক্রুদের ইরান শিগগিরই মুক্তি দেবে এবং তারা তাদের পরিবারের সঙ্গে শিগগিরই
মিলিত হতে পারবেন।
সূত্র: গার্ডিয়ান



















