নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বারের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও শোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার।
রবিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জিনজিরার বাস স্ট্যান্ড এলাকার আই এ বি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির সহ সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার তার মূল বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমার এলাকা শাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিছু চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু সজিব ও তার সাঙ্গপাঙ্গরা এমন কোন অপকর্ম নেই যা তারা করেনা। এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল, চাঁদাবাজি, বিভিন্ন অজুহাতে মানুষের উপর আক্রমন, মারধর ও এলাকাকে মাদকের অভয়ারন্যে পরিনত করে আসছে। আমি বিগত ১৮বছর যাবত এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে তাদের (সজিব গং এর) অনৈতিক কর্মকান্ডের বিরুধিতা করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে তারা মামলাসহ বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। এবং শোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে অসত্য ও তথ্য বিকৃত করে আমার চরিত্র হননের চেষ্টা করে যাচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে সজিব ব্যাপারীর সাথে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করেলে তাকে পাওয়া যায়নি।
























