এস.এম আরিফুল ইসলাম আরিফ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস এর উদ্যোগে
করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পিং ।
রবিবার (১১ জুলাই) সকাল থেকেই ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পিং এ শিক্ষার্থীদের ফ্রী রেজিষ্ট্রেশন করে দেই ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সামাজিক দূরত্ব বাজায় রেখে ফ্রী রেজিষ্ট্রেশন এর কাজ সমাপ্ত করা হয়।
আবু সুমন বিশ্বাস কে করোনা মহামারীতে তাদের নানাবিধ কার্যক্রমের কথা জানতে চাইলে তিনি জানান – ” এই মহামারীতে যতদিন করোনা না যাবে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি,আমরা এখন খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি এছাড়াও মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন, করোনা টিকা নিতে শিক্ষার্থীদের ফ্রি রেজিষ্ট্রেশন সহ যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাড়িয়েছি। যতদিন করোনা থাকবে আমরা এভাবেই মানুষের পাশে থাকবো “
























