সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ রতন নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আবাদি সিএনজি স্টেশনের সামনে থেকে ধাওয়া করে ফতুল্লা তল্লা এলাকায় গিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতকে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় আবাদী সিএনজি পাম্পের সামনে ১০-১২ জনের একটি ডাকাতদল মধ্যরাতে বিভিন্ন পন্যবাহী ও গরু ভর্তি ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে পালিয়ে যেতে থাকে।
























