আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট হাতীবান্ধা তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে ভোর ৪ টা থেকে হঠাৎ বিপদসীমার ৫০ সে. মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিবাতের কারনে সেখান থেকে নেমে আসা পানি তিস্তা নদী ভরাট হয়ে গেছে এবং তিস্তা ব্যারেজে বিপৎসীমার ৫০ সে: মি: উপর দিয়ে পানি প্রবাহিত হয়।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধার ২টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি এবং ধান, ভুট্টা ক্ষেতসহ- কয়েক শত ঘর-বাড়ী পানিতে ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ড শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত থেকে প্রচন্ড বেগে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে এবং পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে পানির গতি আরও বেড়ে যেতে পারে।

























