সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা কমিটি’র আয়োজনে সাম্প্রদায়িক মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮ টার সময় রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা আ’লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক তাউদ্দীন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান ও সনাতন ধর্মীয় নেতা অমল কুমার রায়,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আবু শাহানশাহ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক ও প্রশান্ত কুমার বসাক প্রমূখ।
























