বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি ও তরিকুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মাসুদ মধু এর আগের জেলা ছাত্রলীগের কমিটিতে সহ সভাপতি এবং তরিকুল ইসলাম পারভেজ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শনিবার বার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচাযর্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগমী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এ কমিটিতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজিব, উজ্জল মজুমদার ও নাদিম মাহামুদসহ ১২ জনকে সহ সভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আতিকুল ইসলাম হৃদয়, রইস আহম্মদ অন্তু, অভিজিত শাহ শান্ত ও তওহীদুল ইসলামসহ ৮ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন ও আসাদুজ্জামান সৌরভসহ ৭ জন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠি জেলার আংশিক নতুন এ কমিটি অনুমোদন করার বিষয়টি প্রকাশ করে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুলাই ঝালকাঠি জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে মো. শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও এসএম আল আমিনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয় কমিটি।
























