আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে মেধাবী কলেজ ছাত্রী সানজিদা আক্তার বীনার ওপরে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
আজ (মঙ্গলবার) সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার মাহিম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা এবং অ্যাসিড প্রাপ্তির উৎস খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
দৈনিক প্রথম আলো প্রত্রিকার নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন এর সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে নাটোর লাঠিবাঁশি সমিতির সভাপতি আব্দুস সালাম, সম্পাদক সৈকত চৌধুরী, নাটোর বন্ধুসভার সভাপতি আব্দুল কাদের সজল, এন.এস. সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহাদাত হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, গত রবিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় রাজশাহী সিটি কলেজ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সানজিদার পথরোধ করে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত মাহিম ও তার দুই সহযোগি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।গতকাল মূল অভিযুক্ত মহিন কে আটক করেছে পুলিশ।
























