দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় বাশাটি মধ্যপাড়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন,ফুলপুর সদরের দিউ কলেজ রোড এলাকার নাজমুল হক দুলাল মাস্টারের ছেলে শাকিব সিকদার (৩৫) এবং সিকদার বাড়ীর আমজাদ আলীর ছেলে আজাহারুল সিকদার (৩৬) ।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল -মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে ।
























