আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে হাতীবান্ধা থানায় জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে এক প্রেস রিলিস প্রকাশ করেছেন।
প্রেস রিলিস-এ বলা হয়েছে গত ০৬/০১/২০২২ ইং তারিখ দিবাগত রাত হতে ০৭/০১/২০২২ ইং তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকার মধ্যে লালমনিহাট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদনা মালদহপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের মেয়ে ভিকটিম সাবিত্রী রানী (৩০), স্বামী-হিমাংশু চন্দ্র বর্মন নিজ বসত বাড়ির ভিতরে তুলসী গাছের সামনে সাবিত্রী রানীর লাশ পাওয়া যায়। ভিকটিম সাবিত্রী রানী অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে ভিকটিমের মৃত্যুর বিষয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হলে হাতীবান্ধা থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভিকটিমের স্বামী হীমাংশু বর্মন (৩৫), পিতা- বিশ্বেশ্বর বর্মন, কন্যা পিয়াংকা বর্মন (১৩), এবং ভিকটিমের ভাই শ্রী খগেন রায় গনের নিকট হতে এজাহার গ্রহন ও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। হিমাংশুকে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কক্ষের ভিতরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু সময় জিজ্ঞাসাবাদের পর অফিসারগণ দুপুরের খাবার গ্রহনের জন্য গেলে বিকাল আনুমানিক ০৫.১৫ থেকে ০৫.৪৫ ঘটিকার মধ্যে যেকোন সময় উক্ত হিমাংশু বর্মন থানার নারী ও শিশু হেল্প ডেস্কের ভিতরে থাকা ব্রডব্র্যান্ডের তার গলায় পেঁচিয়ে উত্তর দিকের জানালার গ্রীলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে হাজির হয়েছেন এবং অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন। গোপন নজরদারি অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























