জাকির হোসেন,যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার কাশিপুর সীমান্তে ৫০বোতল ফেনসিডিলসহ দ্বীন ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশিপুর-শার্শা সড়কের গোপিনাথপুর ব্রীজের উপর থেকে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক দীন ইসলাম বেলতা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আকরাম হোসেন জানান,গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,এক ইজিবাইক চালক ফেনসিডিলের একটি চালান নিয়ে বাহাদুরপুর থেকে গোপিনাথপুরের দিকে বেঁচাকেনার উদ্যেশ্যে আসছে।এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার নেতৃত্বে কাশিপুর-শার্শা সড়কের গোপিনাথপুর বীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের একটি বস্তায় রক্ষিত ৫০বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
























