স্বাধীনতার পঞ্চাশে
মোহাম্মদ এনামুল হক
স্বাধীনতার পঞ্চাশে
সাম্য তুমি অনেক দূরে
আসবে কবে ফিরে
এই দেশের তীরে
বৈষম্যের কারণে, সাম্যের দাবি
সেই দিনে আমরা করেছি
যার ফলশ্রুতি
আজ আমরা বাংলাদেশি
কিন্তু পেয়েছি কি আজও আমরা
সাম্যের সেই ধারা
রয়েগেছে অধরা সাম্যের সেই ধারা
চলে আজও বৈষম্যের ধারা
সেদিনের শাসকরা ছিল ভিন্ন ভাষার
ছিল ভিন্ন দেশের, ছিল দূরত্ব দুইটা দেশের
কিন্তু আজ তো আমরা একই ভাষার
একই দেশের, একই জায়গার
তারপরও কি থাকবে সেই অভিশাপ
দূর কি হবে না সেই পাপ!
মন চাই জানতে
কি করি বুঝায় তাদের কে
তবুও আশা ব্যক্ত করি বুকে
পরের পঞ্চশে, আসবে ফিরে
এই দেশের তীরে
সাম্যের সেই ধারা।
মোহাম্মদ এনামুল হক (রাজনীতি বিজ্ঞান বিভাগ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
























