সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, মোঃ আনছর আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুশফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল-মামুন দোলন, জিন্নাত আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, মনিরুজ্জামান ভুঁইয়া, আলহাজ্ব মোঃ মানিক আলী, মোঃ আব্দুল রউফ, মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ আওলাদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।
পরে দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
























