মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদরের নরুন্দিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিফের উপর নির্যাতনকারী মনির ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার সকালে নরুন্দি বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নরুন্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আলীফের বাবা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরাজ উদ্দিন। পরে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।
জানা যায়, বান্ধবীর সাথে কথা বলায় গত রোববার রাতে শিক্ষার্থী আলিফকে ফোনে ডেকে নিয়ে রাতভর বর্বর নির্যাতন করে অভিযুক্তরা।
























