মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তানভীর মিয়া নামে এক চিংড়ি মাছ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। পৌর এলাকার আনন্দ বাজারে ওই ব্যবসায়ি চিংড়ি মাছের ভেতর মানব দেহের ক্ষতিকারক জেলি মিশিয়ে বিক্রি করছিলেন। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈফ-আল-আরেফিন।
অভিযান সূত্রে জানায়, ওজন বাড়ানোর জন্য ক্ষতিকারক জেলি চিংড়িতে ঢুকিয়ে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় মাছ ব্যবসায়ি তানভীরের কাছে ১৫ কেজি চিংড়ি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার করা চিংড়ি মাছ নষ্ট করে ফেলা হয়।
























