নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রত্যাশী আল আমিন খান জিতু।
আল আমিন খান জিতু বলেন,গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তিনি।
মহান নেত্রীর জন্মদিন উপলক্ষে সোনারগাঁ ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগ পক্ষ থেকে দেশ বিদেশের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেই সোনার বাংলার স্বপ্ন দেখে চেয়ে ছিলেন সেই স্বপ্ন আজ তাঁরই যোগ্য কন্যার হাত ধরে বাস্তবতার মুখ দেখতেছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে নিজ চোখে দেখে যেতে পারতেন নিজের স্বপ্নের সোনার বাংলা।
























