স্টাফ রিপোর্টার:
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে রাস্তার যায়গা দখল করে টিনের বেড়া দেওয়ায় চরম দূর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার (১৬ মে) সকালে সরেজমিনে মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার নতুন ব্রীজের পেছনে কেপ্তারবাগ-চেঙ্গাইনগামী রাস্তায় এ দৃশ্য লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার নতুন ব্রীজের পেছনে রাস্তার অনেকাংশ জমি দখল করে টিনের বেড়া দেয়া হয় এবং রাস্তার প্রস্থ কমিয়ে দেয়া হয়। এতে চরম বিপাকে পড়েছে মাদ্রাসা-স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবী সহ এলাকার সর্বস্তরের মানুষ।
এলাকারবাসীর অভিযোগ, বাদল নামে এক ব্যক্তি জমি দখল করতে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এ রাস্তাটির সাথে ৫-৬ টি গ্রামের মানুষের যাতায়াত। গুরুত্বপূর্ণ রাস্তাটি হঠাৎ করেই, টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালানো হচ্ছে।
বছর আগে স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ভরাট করে কাঁচা রাস্তা তৈরি করে। ছোটখাটো যানবাহন চলার জন্য রাস্তাটি প্রশস্ত হওয়ায় জনগণ এই রাস্তা দিয়ে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পরিবহন করে থাকে। কিন্তু বাদল কারোর সাথে কোন পরামর্শ না করে রাস্তা দখল করে টিনের বেড়া দিলে বর্তমানে রাস্তাটি সরু হয়ে গেছে এবং জনগণের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্থ হচ্ছে। বিশেষ করে ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়ে গেছে।
রাস্তা দখলের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি করেছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
এই বিষয়ে অভিযুক্ত বাদল জানান, আমি ঐখানে ৩০ শতাংশ জমি ক্রয় করি জনগনের স্বার্থে চলাচলের জন্য জমির পাশ দিয়ে সাড়ে ৩ফুট যায়গা ছেড়ে দিয়েছি আমার পক্ষে আর জমি ছাড়া সম্ভব না।
এই বিষয় মদনপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের মেম্বার (১নং) শরীফ হোসেন ভূইয়া জানান, জনগণের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে জনগণের চলাচলকে বাধাগ্রস্থ করার অধিকার কারোর নেই। গ্রাম্য বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
























