মনিরুজ্জামান মনির,যশোর জেলা প্রতিনিধি:
দেশে এবং বিদেশে গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বমসা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন(বমসা)’র বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এর সহযোগীতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাড়ার অর্থায়ণে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুলতানা পারভীন। তিনি বলেন, আমাদের দেশের নারীরা ঘর-বাড়ি, আত্মীয়ড় স্বজন ছেড়ে বিদেশে যায়। অথচ তাদের সাথে এয়ারপোর্টেও বিরুপ আচারণ করা হয়। আবার রসকার বিভিন্ন আইন করেও দালাল চক্র কমাতে পারছে না। যার ফলে দেশে ও বিদেশে বিভিন্ন খাতে কর্মরত সকল নারী শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ে আমরা অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে কাজ করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য নারীদের সচেতনতা বৃদ্ধি করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ সকল প্রকার আইনি অধিকার সুরক্ষা করা। তারপরও নারীদের মানসিক ও শারীরিক নির্যাতনসহ যৌন নির্যাতন চলছে। আবার অধিক কাজ করানো, মজুরি বকেয়া রাখা, মুজুরি চুরিও করা হচ্ছে। এদিকে অভিবাসীদের মজুরি বকেয়া করে জোরপুর্বক দেশে পাঠানো হচ্ছে এবং চুক্তিপত্র অনুসারে মজুরি ও ওভারটাইমও কাজের মধ্যে ধরা হয় না।
মানববন্ধনে বক্তব্য দেন, যশোর কমিউনিটি মবিলাইজার হালিমা খাতুন, ফিল্ড ফ্যাসিলেটর মুসলিমা আক্তার রোজী। এ সময় উপস্থিত ছিলেন, জান্নাতুল ফেরদৌসি, রসমি বেগম, হোসনে আরা, সাবানা মুর্সিদা বেগম, বিথি বেগম, সাফিয়া বেগম, লাইলি, রেসমা এবং আকলিমা খাতুন প্রমুখ।
























