মনিরুজ্জামান মনির,যশোর প্রতিনিধি:
যশোরে ফেনসিডিল রাখার অপরাধে বেনাপোলের জসিম উদ্দিন ওরফে জব্বর (২১) এবং রাকিব হোসেন (২৩) নামের মাদক ব্যবসায়ীদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ জুন) যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন বেনাপোল আমড়াখালী (কাগমারী) গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও রাকিব হোসেন বেনাপোল আমড়াখালী (কাগমারী) গ্রামের সাজু হোসেনের ছেলে।
মামলায় উল্লেখ আছে, জসিম উদ্দিন ও রাকিব হোসেনকে শাহ জামালকে ২০১৮ সালের ১০ আগষ্ট বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী কাগমারীস্থ বেনাপোল পৌরসভার ময়লা খানার সামনের দক্ষিন পাশের রাস্তার উপর থেকে ২টি প্লাস্টিকের বস্তায় ৪৯১ বোতল ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় আাটক করে পুলিশ। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বাদী হয়ে মামলা করেন।
দুই আসামি পলাতক অবস্থায় বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে আসমীদ্বয়ের গ্রেফতারী পরোয়ানাসহ সাজার আদেশ দেন।
























