যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির:
যশোরে অস্ত্র মামলায় পৃথক ধারায় ঝিকরগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি (৪৫)কে ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৪ জুলাই) স্পেশাল ট্রাইব্যুনাল-১০এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ঝিকরগাছার মাটশিয়া উত্তর পাড়া গ্রামের আরশাদ আলীর ছেলে ।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলাম শফিকে ২০১৪ সালের ২৮ জুন ঝিকরগাছা থানাধীন মাটশিয়া উত্তর পাড়ার তার নিজ বাড়ীর ঘরের ভিতর হতে রাত ১টায় একটি লোহার তৈরি পি-সাটারগান যাহার মাঝখান দিয়ে ভাজ করা যায় এবং ট্রগার ও ফায়ারিংপিন সংযুক্ত ১ রাউন গুলিসহ আটক করেন পুলিশ। এ ঘটনায় যশোর জেলা গোয়েন্দা শাখার এএসআই সাজিব হোসেন বাদী হয়ে মামলা করেন।
শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক অস্ত্র আইনে ১০ বছর এবং গুলি রাখার অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসমী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ আলমতকৃত অস্ত্র জেলা পুলিশ লাইন যশোর অস্ত্রাগারে জমা প্রদানের আদেশ দেন আদালত। একই সাথে বর্তমানে আসামি গ্রেপ্তারের পর একসঙ্গে দুই মেয়াদের সাজা কার্যকাপরের আদেশ দেন।
























