সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান। তিনি বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশের টিম রয়েছে। তারা মরদেহ উদ্ধার করছে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি নদীতে মাছ ধরার বাঁশের খুটির সঙ্গে বাধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে এখানে বেধে রেখে যায়।
























