রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
চলতি শারদীয় দুর্গা পূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার উপজেলার গোলাকান্দাইল এলাকার শ্রী শ্রী জিউর মন্দির থেকে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন এবং নিরাপত্তায় দায়িত্ব থাকা সদস্যের সঠিকভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মাশফাকুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ থানা ওসি তদন্ত মোক্তার হোসেন, উপজেলা হিন্দু ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনসহ আরো অনেকে।
এবার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৪৯ মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
























