সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
বিএনপির ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততই উন্নয়নের নামে লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে তাদের দলীয় লোকজন স্বর্গরাজ্য বানিয়েছে। দেশটাকে তলা বিহীন ঝুড়িতে রূপান্তর করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের কাজ করবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা প্রচার ও উঠার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগের লুটপাটের কারনে দেশ ৩০ বছর পিছিয়ে গেছে। বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ মধ্যপাচ্যের দেশগুলোর কাতারে থাকতো। আল মুজাহিদ আরো বলেন, বিএনপি একটি রড় রাজনৈতিক দল। এখানে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে। বিএনপি যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দেবেন। একাধিক ব্যাক্তি মনোনয়ন চাইবেন। তিনিও নারায়ণগঞ্জ-৩ আসনের একজন প্রার্থী। যাকে মনোয়ন দেবেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে এ আসন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রæতিবদ্ধ থাকতে হবে। তাহলেই এ আসন হাত ছাড়া হবে না।
বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জিলানী, শম্ভুপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিএনপি নেতা হারুন অর রশিদ, মনির হোসেন, যুবদল নেতা রওশন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আব্দুর রহিম। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ওই এলাকায় রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচার পত্র বিলি করেন।
























