সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) রাতে ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের সাংবাদিক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সত্য প্রকাশে আপসহীন অবস্থানই এই ক্লাবের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ছয়হিস্যা মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল শাখাওয়াত আব্দুল্লাহ।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অশিত কুমার (ইত্তেফাক), আল আমিন তুষার (যুগান্তর), হাসান মাহমুদ রিপন (নয়াদিগন্ত), আক্তার হাবিব স্টাফ রিপোর্টার (চ্যানেল আই), মোক্তার হোসেন মোল্লা (ইনকিলাব), শাহাদাত হোসেন রতন (সমকাল), রবিউল ইসলাম (দেশ রুপান্তর), মিজানুর রহমান (আমাদের সময়), এসএম মনির হোসেন (The Daily Tribunal ও দৈনিক ভোরের সময়), মোকাররম মামুন (সোনারগাঁও দর্পন), মঈন আল হোসাইন (এশিয়ান টিভি), মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রুবেল মিয়া (কালবেলা), মশিউর রহমান (ভোরের পাতা), ইমরান হোসেন (খবরের কাগজ), সালাউদ্দিন (আমাদের কন্ঠ), কামালউদ্দিন ভূইয়া ( বাংলাবাজার পত্রিকা), কামরুল ইসলাম পাপ্পু (বিজনেস বাংলাদেশ), লতিফুর রহমান দীপু (ভোরের চেতনা), শাহিন সাকি (মুক্ত খবর), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), আরাফাত হোসেন সিফাত (দৈনিক সূর্যোদয়), খায়রুল আলম হিরু (এই বাংলা), তৌরভ হোসেন (নতুন সময়) প্রমুখ।
























