সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। শনিবার বিভিন্ন আয়োজন, শিক্ষার্থীদের উপহার প্রদান ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল পাপড়ি ছিটিয়ে এ দিন কলেজ কাম্পাসে শিক্ষাথীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক ও আইসিটির শিক্ষক মামুন সিকদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপিত হয়। সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক) পরিকল্পনা কমিশন ও উন্নয়ন একাডেমী, ঢাকা।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবীন বরণ অনুষ্ঠানের আহবায়ক ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু সাইদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার সেলিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মুহিববুল্লাহ, গার্হাস্থ্য অর্থনীতির দিল আফরোজা, শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইসলামের ইতিহাসের শেখ আলী আক্কাস, মাকেটিং বিভাগের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনামুল গনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, শিক্ষায় তোমাদের সাফল্য পেতে হলে প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতে হবে। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষাথীদের দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থী মানসিক ও নৈতিক শক্তি, দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ্য বইয়ের পাশপাশি শিক্ষা জীবনে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির গুরুত্ব তুলে ধরেন।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশাত্মবোধক গান, কবিতা, একক ও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যামে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দর্শন বিভাগের শিক্ষক মাহবুবা ফাতিমা জুঁই, মনোবিজ্ঞানের শিক্ষক এলিজা আক্তার এবং সঙ্গীত শিক্ষক মনির প্রবাসী। এই সময় সোনারগাঁও সরকারি কলেজের বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের চৌকস সদস্যরা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।























