সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে ৭নং ওয়ার্ড চরতালিমাবাদ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার দুপুরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাছির উদ্দিন মেম্বারের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী সোনারগাঁ শাখা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,বিএনপি নেতা,মোঃ মিজানুর রহমান ছাত্রদল নেতা মোঃ তপন মিয়া ,যুবদল নেতা অনিক, আজিজুল হক, পিয়ার আলী, মোকবিল হোসেন, আব্দুল বাতেন,নাসির উদ্দিন ,গোলজারসহ চরতালিমাবাদ ও পূর্ব দড়িকান্দী এলাকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকালের মাঝে তোবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে মোঃ নাছির উদ্দিন বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর আজীবন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
























