জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, আজ আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জামায়াতে ইসলামী। তারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্মের বিরোধীতা করেছে।তারা পাক বাহিনীর সাথে দালালী করেছে। আজ ৫৪ বছর পরে এসে বোরকা পড়া মহিলাদের দিয়ে নানা ধরণের কথা বলছেন। বিকাশ নাম্বার চাচ্ছে,জান্নাতের টিকিট বিক্রি করছে। তারা ইসলামকে বিক্রি করছে।
শুক্রবার সকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষের বিকল্প নেই।আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।”
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
























