নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৫ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সরকারি সূত্রে জানা গেছে, এবার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী থাকছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৪ জন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন এই মন্ত্রিসভা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
























