বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা বেসাইন খান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ ফজলুর রহমান শিকদারে ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও কর্মহীন পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ফজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় স্মরণসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার প্রধান অতিথি ছিলেন। ফজলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবে সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান ও ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক রায় বিশেষ অতিথি ছিলেন। প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতার ও এলাকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ৫টি কর্মহীন পরিবারের নারী সদস্যদের মধ্যে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
























