যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির:
যশোরে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। ‘প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যকে ধারণ করে যশোর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় যশোর কালেক্টরেট চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন যশোর জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান। কালেক্টরেট চত্বর হতে শুরু হয় র্যালী এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যলয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ যশোর ওয়েলফেয়ার সেন্টার, ব্র্যাক, রাইট্স যশোর, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দসহ বিদেশগামী এবং বিদেশ ফেরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সরকারী বেসরকারী জব ফেয়ার ষ্টল পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এরপর ‘অমিত্রাক্ষর’ জেলা প্রশাসকের কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের এফএভিপি আমিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মাসুদ পারভেজ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মুন্নাজা মাহিন এবং এনজিও কর্মী শামছুর নাহার পান্না।
অনুষ্ঠান শেষে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে পাচারবিরোধী একটি সমন্বিত কর্মসূচী শীর্ষক প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকার চেক প্রদান করেন সালমা খাতুন। এছাড়াও এক জন নারী ও একজন পূরুষকে বৈধভাবে বিদেশ গমনের জন্য সার্টিফিকেট এবং সর্বোচ্চ রেমিটেন্স গ্রহনকারী ব্যাংক ও সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ।
























