মকবুল আলম রতন, সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী নামের অটোরিক্সা চালককে অজ্ঞাত একটা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।
























