শাবলু শাহাবউদ্দিন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা দপ্তর পরিচালক হলেন ড. সমীরণ কুমার সাহা।
প্রশাসনিক ভবন রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র উজ্জল কুমার বিশ্বাস বলেন, “ছাত্র উপদেষ্টা হিসেবে আমার দেখা সবচেয়ে ছাত্রবান্ধব একজন শিক্ষক তিনি।”
ড. সমীরণ কুমার সাহা বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এম রুস্তম আলী স্যার আমাকে গত ১০.০২.২০২২ থেকে ০৯.০২.২০২২ তারিখ পর্যন্ত ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে দায়িত্ব দিয়েছিলেন। আমি সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দায়িত্ব প্রাপ্ত সময়ে আমার সহকর্মীবৃন্দ (শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী), শিক্ষার্থীরা আমাকে সহযোগিতা করেছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাকে দ্বিতীয় বারের মত (১০.০২.২০২২-০৯.০২.২০২৩) দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশাকরি সবাই আমাকে সহযোগিতা করবে।”



















