এস এম আরিফুল ইসলাম আরিফঃ
ঝিনাইদহ সদর উপজেলা সুরাট ইউনিয়ন চুটলিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চুটলিয়া গ্রামে মন্টু মেম্বরের বাড়ির পাশ্বে ঘটনাটি ঘটে। নিহত সম্রাট ভেকু গাড়ীর ড্রাইভার ছিলেন বলে সূত্রে জানাগেছে।
স্থানীয়রা আরো জানান,চুটলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে সবুজ(২৮) ও তার বন্ধুরা মিলে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের সমীর হোসেন এর ছেলে সবুজ(২৮) সম্রাটের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে এমনটি শুনেছি।
স্থানীয়রা বলেন,সবুজ হোসেন ও তার সহযোগীরা মাদকাসক্ত ছিলেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ সেখানে উপস্হিত হয়।
























