ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বদলী হওয়ায় ডামুড্যা প্রেস ক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।
২০মে বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০০ টায় উপজেলা নির্বাহি অফিসার (ইউ এন ও) এর বাসভবনে, উপজেলা নির্বাহী অফিসার জনাব মর্তুজা আল মুঈদ এর বদলী হওয়ায় ডামুড্যা প্রেস ক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করলেন ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি, শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি কালাম সরদার, ডামুড্যা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সদস্য এনামুল হক ইমরান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব আলম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
























