বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত শহরের বালিকা বিদ্যালয় সরকারি মহিলা কলেজ এলাকায় মেয়েদের উত্যাক্তকারি ও উঠতি বয়সের বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী অভিযানকালে ৪ জন মোটর সাইকেল চালককে ১০০০ টাকা জরিমানা ও কতিপয়কে সতর্ক করা হয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠান সংলঘ্ন একটি দোকানে মেয়াদ উত্তির্ন খাদ্যজাতীয় পণ্য বিক্রির দায়ে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নিবার্হী ম্যাজিষ্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এই আদালত পরিচালনা করেছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবির হোসেন পরিচালিত অপর একটি ভ্রাম্যমান আদালত অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ২টি পরিবহনকে ৬০০০ টাকা জরিমানা করেছেন।
























