শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে কিশোরগ্যাং, ইভটিজিং, বখাটেপনা রোধকল্পে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় গাজীপুর মহানগরের দিঘীরচালা এলাকার বাসন থানা ১৬ বিট পুলিশিং ফোরাম এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোছলেম উদ্দিন চৌধুরী (মুসা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালেক খসরু খান, অফিসার ইনচার্জ, বাসন থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম মোকছেদ আলম, প্যানেল চেয়ারম্যান, গাজীপুর জেলা পরিষদ। বক্তব্য রাখেন, শেখ রহিজ উদ্দিন, সভাপতি, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, হাজী সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, রোকসানা আক্তার সুরাইয়া, যুগ্ম আহŸায়ক, বাসন থানা মহিলা আওয়ামীলীগ, শহীদুল ইসলাম খোকন বিশ্বাস, সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড, বি.এন.পি, ইঞ্জি. সোহেল, নাজমুল হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন- ইব্রাহিম খলিল, সাব-ইন্সপেক্টর (১৬ বিট পুলিশিং ইনচার্জ), বাসন থানা, মোঃ আছাদুজ্জামান আছাদ।
প্রধান অতিথির বক্তব্যে মালেক খসরু খাঁন, কিশোরগ্যাং, ইভটিজিং, বখাটেপনা রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন- ছিনতাই, যৌন হয়রানী আর বখাটেদের উৎপাত কঠোর হস্তে দমন করা হবে। এই ব্যপারে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি ১৬ নং ওয়ার্ডকে সিসি টিভির আওতায় আনার জন্য ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোছলেম উদ্দিন চৌধুরী (মুসা’র) প্রতি অনুরোধ জানান। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার ভাড়াটিয়াদের ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা নেওয়ার জন্য বাড়ীওয়ালাদের প্রতি আহবান জানান।
























