রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আ’লীগ নেতা এ্যাডঃ মোমেন আহমেদ চৌধুরী (জিপি) সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
























