সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় সাড়ে চার বছরের এক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ করেছে ১৩ বছরের কিশোর সুমিম। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার ধিরাই থানার দৌলতপুর এলাকায়। তারা কর্নগোপ এলাকার আবু তৈয়বের বাড়ির ভাড়াটিয়া। সুমিম সাজ্জাদ মিয়ার ছেলে।
মামলায় এজাহার থেকে জানা যায়, ধর্ষিতার পিতা-মাতা কর্নগোপ মেলামাইন সুতার কারখানা ও ভুলতা ম্যাক্রো গার্মেন্টসে চাকুরী করে। প্রতিদিনের মতো রবিবার সকালে কর্মস্থলে চলে যায়। রবিবার রাতে প্রতিবন্ধি শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুমিম। শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক সুমিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কিশোর সুমিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
























