নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড এন্ড বেভারেজ কোম্পানীর কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি, সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া।
শোক বার্তায় এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন-রূপগঞ্জ ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড এন্ড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এসময় অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
উল্লেখ্য যে, ৮ই জুলাই ২০২১ইং, সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড এন্ড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ঘটনায় আগুনে পুড়ে ৫৩ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আবত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



























