সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো: শাকিল রানা ও সভাপতি এডভোকেট মো: ফিরোজ মিয়া।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো: শাকিল রানা বলেন-বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে সোনারগাঁবাসী একজন বর্ষিয়ান নেতা ও অভিভাবক কে হারালো। যিনি সামনে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হলো তা পুরন করার নয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ও গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন-বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের একজন বর্ষিয়ান নেতা। তিনি দীর্ঘদিন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইবার ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনবার নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ মরহুম মাফ করে জান্নাত নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২২জুলাই) রাত ৯:৩০ মিনিটে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ ও নাতিসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ২৩শে জুলাই, ২০২১ ইং শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২:০০ ঘটিকার সময় মোগরাপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সকলকে স্বাস্হ্য বিধি মেনে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
























