মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে প্রায় ৯লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিজিবির অভিযানে ২৬২৪ পিস ইয়াবা, ৫৮ বোতল মদ এবং আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৮লাখ ৭৫হাজার ৯শ’৫০ টাকা।
রবিবার (৮ আগস্ট) বিজিবির অধিনায়ক পরিচালক মোহাম্মদ মুনতাসির মামুন পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান রোধের বিজিবির নিয়মিত অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় উল্লেখিত মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
























