নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা। বাঙ্গালীর ইতিহাসে এটি একটি বেদনাবিদূর ও কলঙ্কের দিন। সারাদেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে। তাহার ধারাবাহিকতায় আজ রোববার সোনারগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সম্মানিত সফল সাধারন সম্পাদক আবুল ফয়েজ শিপন, জেলা শেখ রাসেল পরিষদ জেলা জয়েন সেক্রেটারি গাজী হামিদুর, সোনারগাঁ থানা কমিটি সভাপতি রাসেল মাহামুদ, সাধারণ সম্পাদক গাজী ওমর ফারুক সোনারগাঁ থানার জয়েন সেক্রেটারি জে কে শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
























