মেহেদী হাসান , জামালপুর প্রতিনিধিঃ
১১ অক্টোবর বিশ্ব কন্যা দিবস। ডিজিটাল প্রজন্ম আমাদের প্রজন্ম”-এই শ্লোগানকে সামনে রেখে উৎসাহ ও উদ্দীপনায় পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে ও বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এসএমসি কমিটির সার্বিক সহায়তায় ” সদর উপজেলার বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহির উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন।
এছাড়াও আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আসাদুজ্জামান,আয়োজক সংস্থা পারি ডেভেল্পমেন্ট ট্রাষ্টের প্রজেক্ট লাইভলিহোড অফিসার রাজু আহম্মেদ, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার অপরাজিৎ রায়, মার্কেট ফ্যাসিলেটর সালেহা বেগম, মাহাবুবা খানম ও আমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন , এই আনিুষ্ঠানিকতা তখনই অর্থবহ হবে যখন আমাদের প্রতিটি পরিবারে কন্যাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে পারি। যখন কন্যাদের লেখাপড়ায় যোগ্য ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি। বাস্তবে ও ভাবনায় পুত্র ও কন্যার মধ্যকার বৈষম্য দুর করতে পারি। যখন আলাদা চোখে দেখা বন্ধ করতে পারি।
বক্তারা আরও বলেন, প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কৃষির মধ্য দিয়ে আর এই সভ্যতার কারিগর ছিলেন নারী। সুতরাং মেয়ে বা কন্যাদের পিছিয়ে রেখে তাদের ন্যায্য অধিকার ও উপযুক্ত সম্মান না দিয়ে কোন দেশ ও জাতি কখনো উন্নত ও অগ্রসর হতে পারেনি। ডিজিটাল এই যুগে কন্যাদের উপযুক্ত শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তোলা প্রতিটি পরিবারের একান্ত দায়িত্ব। সরকার এ ব্যাপারে মেয়েদের বিভিন্ন সহায়তা করে আসছে। অভিবাবকদেও সচেতনতাই পারে কন্যাদের উপযুক্ত করে গড়ে তোলতে।
এসময় অত্র বিদ্যালয়ে সম্মানীত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এসমসি সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী , অভিবাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























