সোহেল কবির, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবোঝাই নৌকায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ দুই নারী মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো নিখোঁজ রয়েছে আরও ১ নারী।
ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান শীতলক্ষ্যা নদীর তারাব ঘাটে সামনে থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে জাবেদা বেগম নামের আরেক নারী। নৌকাটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড আটক করা হয়েছে তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ আইনানুগ কার্যক্রম চলমান রেখেছে।ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলসহ আশপাশে তল্লাশি চালাচ্ছে। তারাব ঘাটের সামনে থেকে ভাসমান অবস্থায় সৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























