মোঃ সাইদুর রহমান, বরগুনা প্রতিনিধিঃ
আজকের শিশু আগামীর কর্নধার তারাই নেতৃত্ব দিবে আগামীর বিশ্বের। তবে বর্তমান সময়ে এই শিশুরাই বেশী ক্ষতির দিক ঝুঁকছে, দারিদ্রতার কারনে কাধে তুলে নিচ্ছে সংসারের বোঝা।করছে বিভিন্ন ধরনের ঝুঁকির কাজ। অটোরিকশা চালানো বাসের হেল্পার ফেরিওয়ালা এসব কাজ করে জীবিকা নির্বাহ করছে।তবে এটা তাদের বয়সের সাথে সামন্জস্য না হবার কারনে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। করোনা পরিস্থিতি তে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার কারনে এ সমস্যাটি প্রকট আকার ধারন করেছে। স্কুলগামী অনেক শিশু শিশুশ্রমে যুক্ত হয়েছে।
সরজমিনে আমতলীর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে শিশুশ্রমের সাথে জড়িত শিশুদের সাথে কথা বলে জানা গেছে তারা পারিবারিক দূর্বলতার কারনে এসব কাজে জড়িত হচ্ছে ৷ তবে এ সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য মা বাবাকে সচেতন হতে হবে।
আমতলী থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, শিশুশ্রম বন্ধ করার জন্য আমাদের সমাজের সব মহলের মানুষের উচিত শিশুদের এই ঝুঁকিপূর্ন কাজ থেকে ফিরিয়ে আনার জন্য কাজ করা, শিশুদের মা বাবাকে সচেতন করা।



















