জাকির হোসেন, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় ৫০তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে সকাল ১০টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সায়েদ মিনহাজ সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, ৪৯বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর তৌফিক এলাহি,উপপরিদর্শক জামিরুল হক চৌধুরী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মন, কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, ডিহি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, গোড়পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আকরাম হোসেনসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ শেখ।
























