মিজান রাজ, ডামুড্যা প্রতিনিধিঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব ডামুড্যা ইউনিয়নে টানা চতুর্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ লিটন হাওলাদার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয় ডামুড্যা উপজেলায়।
রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমান বেসরকারি ভাবে ঘোষণা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চশমা প্রতীক নিয়ে মাসুদ পারভেজ লিটন হাওলাদার পাঁচ হাজার পাঁচশ’ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা (স্বতন্ত্র) মোঃ আক্তারুজ্জামান সরকার আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার আটশ’ ৭৫ ভোট।
মাসুদ পারভেজ লিটন জানান, এ জয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পুর্ব ডামুড্যা ইউনিয়ন বাসীর কাছেও আমি কৃতজ্ঞ। তাদের কাছে আমি আবারও ঋণী হয়ে গেলাম।
























