গাজীপুর প্রতিনিধি, শফিকুল ইসলাম শামীমঃ
নানা উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে পালিত হলো গাজীপুর মহানগর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও কমিটি ঘোষণা অনুষ্ঠান ।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে এন. এইচ টাওয়ার প্রেসক্লাব কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি,রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,এস.এম মোকসেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক,সুমন আহমেদ শান্ত বাবু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি,মোঃ আব্দুস সোবাহান,বাসন থানা আওয়ামীলীগ নেতা ও ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ছাত্র সংসদ নেতা,মোঃ আজগর আলী সহ ,মহানগরীর বিভিন্ন থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ,অন্যান্য অতিথিবৃন্দ,বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি,এস.এম মোকসেদ আলম বলেন,একটি মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রচারে বৃহত্তর স্বার্থের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মিথ্যা বলা মহা পাপ।এই পাপের সহজে ক্ষমা নেই।তিনি আরও বলেন, আমরা যদি আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করে যেতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের থেকে শিক্ষা নিয়ে তারা শান্তিতে বসবাস করতে পারবে এবং তারাও সুন্দর সমাজ গঠনে অনুপ্রাণিত হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
পরিশেষে তিনি সকলের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে সর্ব সময় পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দীর্ঘক্ষণ অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো, আলোচনা সভা,কেক কাটা, মিলাদ মাহফিল ও কমিটি ঘোষণা।
আলোচনা সভা শেষে গাজীপুর মহানগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে সভাপতি রেজা চৌধুরী এবং শহীদুল ইসলাম শহীদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন,নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক,শহিদুল ইসলাম শহীদ। ২০২২ ইং সালের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
























