নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের সোনাই ঝিড়ি এলাকায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পরে চালক নিহত হয়েছে।মঙ্গলবার ( ৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত চালক সিং নু মং মারমা (২৮) জামছড়ি ইউনিয়নের লাপ্পাইর মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে।
জানা যায়, চট্টগ্রাম লট নং (৫৫) গাড়ীটি পাহাড়ের ঢালু পথে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান,গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সিং নু মং মারমা নামে এক চালকের মৃত্যু হয়েছে।
























